কবিতা তুমি আমার হও না
কবি দালান জাহান
সময় ২২.০৮.২০
উৎসর্গ ঘুম নিয়ে চলে যাওয়া সেই পাখিকে, যার ডানা জুড়ে লেখা থাকে আমার অসুখ।
লিখার স্থান শাহীনবাগ ঢাকা
সম্পৃক্ততা প্রেম
Review This Poem

বাড়ির সামনে দিয়ে বয়ে যায়
এক স্রোতস্বিনী নদী
আমি তার নাম দিয়েছি সীতা।

শীত গ্রীষ্ম বর্ষায় সে একি রকম থাকে
শুধু ফুলে ওঠে যখন পড়ে তার বুকে
পূর্ণিমার আলো
তখন সে বৃষ্টির মতো কান্না নিয়ে
হেঁটে আসে অতলে।
পাপের কপালে ছেপে সুখে ভরা টিপ
দুটি বিপরীত আত্মা মিলিয়ে যায় জলে।

সম্পর্কগুলো ঝুলিয়ে রেখে দেয়াল
তুমি শিশুর মতো বৃষ্টির কথা কও
জনশূন্য মাঠে রতির কথা কও
কখনো আমার কথা কও না
মসজিদ ভেঙে মন্দির হয়
তুমি ঘর ভেঙে আমার হও না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted