| কবিতা | ভিক্ষুক |
| কবি | ভাস্কর পাল |
| লিখার স্থান | ব্যারাকপুর, কলকাতা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ভিক্ষুক
বাটি হাতে পথের ধারে
সকাল হতে সন্ধ্যে-
চিন্তা স্বপ্ন মুছে ফেলে
সব সময়ই ভিক্ষা করে।
তারাও হল মানব জাতি
খারাপ শুধুই পরিস্থিতি-
ভাগ্যের চাকায় তাই তারা
ভিক্ষুক নামে পেয়েছে পরিচিতি।
তাদের মনেতে হিংসা নেই
নেই বেশি লালসা
দয়া করে যেটুকু পায়
সেটাই তাদের ভালোবাসা।
তাদেরও হয়তো স্বপ্ন ছিল
স্কুলে পড়ার ইচ্ছা ছিল-
সকল ইচ্ছা মুছে আজ
ছাদহীন তাদের বাস।