কবিতা বিপর্যয়
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

বিপর্যয়

বিপর্যয়ে বাড়ি ফিরে
বাবা দাড়িয়ে গলা জলে,
থমকে গিয়ে খুঁজতে থাকে
হারিয়ে যাওয়া গৃহ তাদের।

চিহ্ন নেই সেই নিবেসের
চিহ্ন নেই বউ – সন্তানের;
পাগল হয়ে হাতড়ে খোঁজে
জমানো টাকার কৌটা টাকে।

শিশু তার বড্ডো ছোটো
মায়ের কোলে খেলা করে,
চিহ্ন নাহি পাইলো তাদের
বাবার চোখে জল ঝরে।

অঝোর ঝড়ের ঘূর্ণিপাতে
ডিপ্রেশনের সাইক্লোনেতে-
বিপর্যয়ের চিহ্ন আজ
উদ্বাস্তুদের বুকের মাঝে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted