কবিতা দ্বন্দ্ব
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
Review This Poem

দ্বন্দ্ব

গোপনে বেঁধেছে শ্রুতি, অদ্ভুততর অনুভূতি
সহস্র চিন্তিত দিবা-নিশি
আঁধারের পথে পথ নেমে আসে
অজস্র মানুষের মাঝে মানবীর বেশে।

শেষ হয়ে আসা শব্দ গুলো
গোপনে হয় এলোমেলো
মনের সাথে মনের আজ
চলিছে প্রবল দ্বন্দ্ব।।

জীবনের সুক্ষতা হৃদয়ের পিপাসা
অন্তরালে চলিছে বেদনার ঝঞ্ঝা
কেবলই চলিছে কেবলই চলিবে
বাস্তবতার সাথে হৃদয়ের দ্বন্দ্বতা।

মিটিবে কেমনে এ শঙ্কা
রোধিবে কেমনে এ দ্বন্দ্বতা-
চলিবে চলতে দাও
বাস্তবতার বুকে পথ হারাও।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted