| কবিতা | ভিক্ষামাগে চেতনাহীন নারী-পুরুষ |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | সেপ্টেম্বর ২০১৯ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | রাজনৈতিক |
আদর্শিক বৈকল্যতায় সৃজন কিংবা পেশীর টান
সামন্ত প্রভুদের উত্তরীয় বহন করে আছে –
শ্রেণী বিভাজ্য কৃতদাসগণ!
পরাধীনতার শেকল ভেঙে পুনঃ পুনঃ পরাধীনতা,
মতভেদ, তর্ক বিতর্কের ঝড় উঠে মাঠে-পান্তরে।
রাজপথে গণ মানুষের মুক্তির দাবী-
কিয়দংশ সংবিধানের পাতায়!
তথাকথিত বিপ্লববাদীগণ একেকজন সাইনবোর্ড সর্বস্ব!
ভিক্ষামাগে চেতনাহীন নারী-পুরুষ,
কতিপয় রাজপথের কুকুর ও কাকপক্ষীর স্বর ঘনীভূত!