কবিতা পরেশনাথ পাহাড়কে ভালোবাসি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, ভারতবর্ষ

হে পরেশনাথ পাহাড়
তুমি কত সুন্দর!
তোমার রূপে আমি মুগ্ধ।
তুমি ঝাড়খণ্ডের গর্ব
তুমি পাহাড়ের রাজা।
তুমি ঠিক কত উঁচু
তা বলে বোঝানো কঠিন
তোমার মাথায় সাদা মেঘেদের বাসস্থান…
আহা কী অপরূপ সেই দৃশ্য!
ঘন জঙ্গলে ঢাকা তুমি
অঙ্গ তোমার সবুজময়….
সত্যি ভগবান এক বড়ো মাপের শিল্পী
তোমাকে তৈরি করেছেন
তাঁকে জানাই প্রণাম।
তোমাকে দেখতে যে কী ভালো লাগে দূর থেকে…
তোমার শিখরগুলি মেঘের আড়ালে লুকিয়ে যায়
দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায়
মনে হয় সারাজীবন ধরে তোমাকে দেখি।
আমার মনে তুমি চিরদিনের মতো জায়গা করে নিয়েছ
তাই তো তোমাকে দেখতে যাবার জন্য এত আকুল হয়ে উঠি।
যখন আকাশ থাকে নীল
সূর্য মনের আনন্দে আলো দেয়
সাদা মেঘেরা উড়ে আসে তোমার কাছে…
সত্যিই সে দৃশ্য নৈসর্গিক
মনে হয় ঘণ্টার পর ঘণ্টা ধরে দেখি!
তোমাকে আমি খুব ভালোবাসি গো
যতদিন বেঁচে থাকব ততদিন তোমাকে মনে রাখব
জানি না যেদিন আর থাকব না
সেদিন তোমাকে মনে থাকবে কিনা।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬/২/২০২৬

guest
1 Comment
Newest
Oldest Most Voted
দ্বীপ সরকার
1 month ago

চমৎকার