| কবিতা | আঁখিজল |
| কবি | আইনুল হক |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, প্রকৃতি, প্রেম, বিরহ |
এসো বঁধু আঁখিজল নিতে
এসো ত্বরিতে।
শ্রাবণ দিনের বর্ষায় আদিত্য
ডোবে সরিতে।।
কুল ঘিরেছে ঘন ঘোর আঁধার
বুকে স্বপন তটিনী-কিনার,
গোধুলির ছায়া পড়েছে গো
গহন - হরিতে ।।
ধেনু ডাকে গোধুলিতে যেন
বংশী বাজে বটে,
পাখি ফেরে নীড়ে,আঁকা যেন
ছবি আকাশ-পটে।
বঁধুয়া কোথা যায়,
অচেনা পথে ধায়,
ওই বাজে রিনিঝিনি চুড়ি
বঁধুয়ার কলসিতে।।