কবিতা অথই জলে তীর
কবি আইনুল হক
কবিতার বিষয় প্রেম
Review This Poem

প্রেমের ভাষায় বিশ্বজাগে যে পদে
ধুলায় চূর্ণ খ্যাতি সত্য সুনিবিড়,
বিশ্বজুড়ে ধন্য, ধন্য আমার প্রেম
খুঁজে পেল তোমার বুকে নীড়।

হলো তোমার মনে আধো বোলে
আধো পরিচয়
কত মায়ায় আশায় আদর মাখা
মনের বিনিময়।

এই জীবনের,চিরদিনের তরে
শান্তি সুখের নীড়।

তুমি যতই দূরে যাও না কেন
সেটা কিছুই নয়,
আমি বাঁধা ওই তোমার বুকে
সেথা শান্তি সুনিশ্চয়।

এই ভুবনের চিরকালের, আমার-
অথৈ জলে তীর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted