কবিতা স্নিগ্ধ এ ভালোবাসা
কবি আইনুল হক
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

তুমি আমার মুখের ভাষা
মধুর বাণী গলার হার,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
মধুর পরশ তার।
মধুর মধুর কথা বলি
কাঁদি, হাসি আর –
কাব্য লিখি, গান লিখি
হৃদয় ভাঙ্গা সুরে ,
তুমি আমার প্রাণের আশা
সারা জগত জুড়ে।
তোমায় নিয়ে পড়ি লিখি
যত গল্প-উপন্যাস,
তোমায় নিয়ে গানের মালা
সাজাই সারা মাস।
আমার প্রাণের দরদ মাখা
হৃদয় ছোঁয়া কত আশা,
লক্ষ বছর বিশ্ববাসী করবে-
স্মরণ, স্নিগ্ধ এ ভালোবাসা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted