| কবিতা | কমলালেবু |
| কবি | জীবনানন্দ দাশ |
| কাব্যগ্রন্থ | বনলতা সেন |
| লিখার স্থান | কলকাতা |
একবার যখন দেহ থেকে বার হয়ে যাব
আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?
আবার যেন ফিরে আসি
কোনো এক শীতের রাতে
একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।
আমার খুব ভালো লাগার একটা কবিতা!👍😀