বাংলা কবিতা, আমি আর পারছিনা... কবিতা, কবি তিলক দাস | কবিতা অঞ্চল
কবিতা আমি আর পারছিনা…
কবি তিলক দাস
সময় রাতঃ ৮:৪০মিঃ/ তারিখ- ০৫/০৪/২০২০ইং
লিখার স্থান মোঃ হাঃ সোসাইটি, মোঃপুর ঢাকা
Review This Poem

আমি ভুলে যাচ্ছি কবিতা
আমি ভুলে যাচ্ছি অক্ষর বিনিময়
বন্দিশালায় মস্তিষ্ক অন্ধকার হচ্ছে
প্রকৃতিকে মিস করছি
প্রেমিকাকে মিস করছি
মাথাটা ধরে আসছে
ঠোট ধোঁয়ার আসর চাইছে
আধাপোড়া মনে অশান্তি
আমি আর পারছিনা…

হাত-পা ভেঙে আসছে
মন অস্থির হয়ে উঠছে
অশান্ত এক কালবৈশাখী ঝড়
সুন্দর পৃথিবীতে উন্মাদ হচ্ছি
জানিনা আর কতদিন
কতদিন এভাবে থাকবো
আমি আর পারছিনা…

আমায় খোলাবাতাস দাও
আমায় খোলাচুলের প্রেম দাও
আমায় শব্দের মেলায় নিয়ে যাও
আমায় নিরেট প্রেম জড়িয়ে ধরুক
আমি আর পারছিনা…

আমাকে তৃষিতরাজ্য হতে বাঁচাও
আমাকে চুমুকাব্যে ঝর্ণা এনে দাও
আমাকে প্রকৃতির নীলাচলে নিয়ে যাও
আমি আর পারছিনা…

আমি ভুলে যাচ্ছি কবিতা
আমি ভুলে যাচ্ছি অক্ষর বিনিময়
আমি নিজেকে ভুলে যাচ্ছি নিজেকে
বন্দিশালায় মস্তিষ্ক অন্ধকার হচ্ছে
আমি আর পারছিনা…

guest
0 Comments
Newest
Oldest Most Voted