কবিতা ‎সবকিছু ভালো লাগে (বিদেশিনী–১৫) ‎
কবি আনিস খান শিহাব
সময় ০১-০৮-২০২৬
উৎসর্গ প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি।
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

সবকিছু ভালো লাগে, শুধুই তোমার জন্য।

‎তুমি যে রাস্তা দিয়ে হেঁটেছিলে, সেই রাস্তাটাও আমার কাছে ভীষণ প্রিয়।

‎তুমি যে ঘাসে পা রেখেছিলে, এখন সেই ঘাসেই আমি শুয়ে থাকি।

‎আমি পাহাড় খুব ভালোবাসি, কারণ তুমি পাহাড়ে গিয়েছিলে।

‎আমি আকাশপানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, কারণ তুমি সেই বিশাল আকাশের নিচে বসে গল্প করেছিলে।

‎এখন আমি ভূতকে ভয় পাই না, কারণ তুমিও নাকি ভূত দেখেছিলে।

‎তুমি একবার আকাশের চাঁদ দেখে হেসেছিলে; সেদিন থেকে আমিও চাঁদকে খুব ভালোবাসি।

‎আমার সবকিছু ভালো লাগে, শুধু তোমার জন্য।

‎তোমার মতো রমণীদেরও ভালো লাগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted