| কবিতা | সিলেবাস |
| কবি | দ্বীপ সরকার |
| সময় | সকাল ১১ টা, ২০মার্চ,২০২৬ |
| উৎসর্গ | যারা দুঃখী মানুষ |
| লিখার স্থান | গয়নাকুড়ি, শাজাহানপুর, বগুড়া |
| সম্পৃক্ততা | জীবনবোধের কবিতা |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক, সমসাময়িক |
সিলেবাস
সিলেবাস একটা ফাঁদ–
এর বাইরে এসে দেখো
কতোটা আলো এথারে
সিলেবাস একটা বৃত্ত-
এর ভেতর যা কিছু
তার সবটা,অন্তসারে
এর বাইরে যত শোরগোল শোনো
পাহাড়,মাটি,নদী,জল
দাড়কাক বলে চিনি যারে
এর বাইরে বিবিধ বিস্তার
নাম লিখেছি পাহাড়ে
তুমি আমি দরজার বাইরে
তুমি কি চাও?
বেরিকেড?
নাকি হাঁটার খোলা মাঠ?
গন্ডি রেখায়,সেঁটে আছো তুমি
ঝুলে রেখেছো পা
অর্ধেকটা বেঁচে আছো,অর্ধেক মৃতকাঠ
মরে আছো তুমি
কিভাবে বুঝবো তুমি এখনো হাঁটো
হাঁটতে চাইলে,সিলেবাস ভাঙো
সিলেবাসজীবন বড্ড খাটো