কবিতা ​মদিনার ধ্রুবতারা
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

তপ্ত দুপুরে উম্মত পেয়েছে তোমারই শীতল ছায়া,
মরুর দহনে তুমিই তো দিলে রহমতের মায়া।
নিখিলের বুকে তুমি এলে যবে নিভৃত আলোর বেশে,
শতাব্দীর যত অন্ধকার—মুছে গেল অবশেষে।

​তুমি শাশ্বত এক নূরের মিনার, মদিনার ধ্রুবতারা
যাঁর আগমনে আলোর দেখা পেলো এই দিশেহারা সাহারা।
তোমার অশ্রু ঝরেছে কেবল উম্মত-ত্রাণে আজীবন,
তোমারই পরশে পূর্ণতা পায় এই রিক্ত, তৃষ্ণার্ত মন।

গুনাহের ভারে নুয়েছি অধম, পাপে ভরা মোর তরী,
হাশরের সেই দহন বেলায় কেমনে দিবো পাড়ি?
যেদিন সূর্য আসিবে নিকটে, জমিন হইবে তামা—
তোমার শাফায়াত বিহীন কেবল—দণ্ডই হবে জমা

guest
0 Comments
Newest
Oldest Most Voted