| কবিতা | পাথর মানবী |
| কবি | সৃজন শারফিনুল |
| উৎসর্গ | ছায়াসঙ্গী |
| লিখার স্থান | ঢাকা, ১৪ মার্চ, ২০২২ |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক, স্বাধীনতা |
একটি বৃক্ষের মতো দাঁড়িয়ে তুমি
আমার ভেতরের পৃথিবীকে দেখছো
আর মিটি মিটি হাসছো
আমিও দেখছি আর অবাক হচ্ছি,
চারিদিকে মিথ্যে অভিযোগের তীর তোমার,
বুকে রক্তাক্ত বিচ্ছিন্ন ক্ষত নিয়ে কী সুন্দর দিব্য হেসে যাচ্ছো!
পাখিদের অস্তিত্ব বিলীন হওয়ার পর,
আমি না হয় পাথর হয়েই বেঁচে আছি।
কিন্তু তুমি!
অন্ধকারের মরীচিকা?
নাকি—
প্রজ্বলিত সূর্যের খণ্ড-বিখণ্ডিত আলোতে ধূসর, নিশ্চুপ, অবিচল
এক পাথর-মানবী?