| কবিতা | পক্ষী-মানুষ |
| কবি | অভিলাষ মাহমুদ |
| সময় | রবি বার ছয়টা ত্রিশ মিনিট, পাঁচ বারো চব্বিশ। |
| উৎসর্গ | নিজেকে |
| লিখার স্থান | ১৮ নং বাকলিয়া, নিজ বাড়ি। |
| কবিতার বিষয় | অন্যান্য |
বাতাসের আহ্বানে সাড়া দিতে
পাখির ডানার মতো মেলে দিলাম দু'হাত।
আমাকে উড়ে যেতে দেখে
রূপকথার ফুলপরীরা চিৎকার দিয়ে বলে ওঠে- বাতাসের সাথে ঐ উড়ে যায় পক্ষী-মানুষ!
শরীরে আমার পাখি পাখি ভাব।
আমি কি তবে সত্যিই পাখি হয়ে গেলাম!
আজ থেকে তোমরাও আমাকে ডাকবে পক্ষী-মানুষ।
মনে থাকবে তো?
মনে রেখো কিন্তু... উড়ে গেলাম...