| কবিতা | সন্দেশখালি |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | দেশ প্রেমিকদের |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, ভারতবর্ষ, রাজনৈতিক, সমসাময়িক |
**সন্দেশখালি**
©আজিজুল হক
মাগো,এমন করে সপাটে থাপ্পর দিতে পারলি সুবোধ বালকের গালে!
জয় টা কে দেখ, ক্যামন হ্যাবলা মার্কা,
নাচছে কেমন তালে।
রাত বিরাতে ডেকে নিত
যখন মাগো তোমায়,
শুকনো লঙ্কার গুঁড়ো টুপিতে ভরে দিতেই তো পারতিস মাগো,
যত সব কুলাঙ্গারের লিঙ্গের মাথায়!
সুবোধ বালক দেখ অবোধ কেমন ,
লুকিয়ে আছে 'তায়!
একাডেমি টা পেতেই হবে
পণ করেছে জয়।
ধন্য মা তোর সাহস বড়,
ভরসা যোগাও আরও
মিছিলে যত জ্বালাও আগুন,
পুরুক নয়ন,জ্বলুক মনন,
হৃদয়ে বাড়ুক উত্তাপ নিত্যদিন।
সন্দেশখালি খালি নয় তো খালি মোটেই,মাগো,
চিত্ত জুড়ে ঝরাবে দেখ,
দিগন্ত ব্যাপী ফাগুন।
জেল যাত্রা! ওসব হেরে যাওয়ার ভয়,
বুড়ো ভামেরা লুকিয়ে দেখে, দ্যাখ ,
নিজেদের লজ্জারসের ক্ষয়।
ভাঙ্গিস না মোটেই তুই,
শক্ত হয়ে ধর মা এবার হাল,
ঝেঁটিয়ে করিস বিদেয় যত
দূর্বুদ্ধি জীবির চাল আর ঢাল।
ওরাই আসল শত্রু যত,
হিসেব কষে চলে,
মুখ বুঝে দেখ আছে কেমন
সকল লজ্জা ভুলে।
জোতদার আর মজুতদার
তেভাগাতে হয় নি তো শেষ,
ভোট বাজারে নুতন সাজে
হয় যে ওদের উন্মেষ।
আবার না হয় শান দে মা
তোর তুলে রাখা কাস্তেটায়,
লাল আগুনে জ্বাল না হয় মশাল, মাগো,
শাড়ী,চুরি ছুড়ে ফেলে
রনচণ্ডীর বেশে নাম মা
এবার রাস্তাটায়।
খবর যত,ওদের নিয়ে কাগজ কিংবা চিত্রে,
নিতেই হবে হিসেব মাগো
দিবা রাত্রির প্রতিটি ছত্রে ছত্রে।
পথে এবার নামো নারী,
পথ যে দেখায় পথ,
ওসব সুবোধ,নির্বোধ কেউ কিছু নয়,
সৃষ্টি যে তোর জন্মাধিকার,
তা দিয়েই গড়বি আবার নবান্ন টু রাজপথ।
©আজিজুল হক