| কবিতা | গিরগিটিও লজ্জা পাবে |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
গিরগিটিও লজ্জা পাবে
*********************
সুজিত কুমার ভৌমিক
শুনছি আমি কান পেতে,
দেখে যাই ওই চক্ষু মেলে।
মানুষ ক্রমে দিনে দিনে,
কেমন যেন পাল্টে চলে।।
আজকে যে ওই চিৎকার করে,
যাচ্ছে মাথা নাড়িয়ে।
কালকে যেন মোমের মত,
যাচ্ছে কেমন মিইয়ে।।
আজকে যার আদর্শ মানি,
কালকে তাকে অবাক লাগে।
পরশু দেখি সে আবার,
শিয়ালপ্যাঁচের অগ্রভাগে।।
জানছি আমি অনেক কিছু,
প্রতিক্ষণেই যাচ্ছি শিখে।
গিরগিটি ও লজ্জা পাবে,
এই সমস্ত মানুষ দেখে।