বিমর্ষই লাগে বরং, নিজেকে আয়নায় দেখি; পৃথিবীর মতো স্তব্ধতা ভার হয়ে আছে; দুই গালজুড়ে পড়েছে কালো চোখের ছায়া; দাঁতগুলো ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছে- তোমাকে ভোলার একটা ডিসেম্বর গ্যাছে, আরেকটা আসতেছে হয়তো; খারাপ লাগতেছে আমার। নিজেরে নিজেরই ইচ্ছা করছে না দেখতে; মনে হয় তোমারেও ভুলে যাই মুখস্থ করতে~ যেন সাতটা প্যারাগ্রাফের মতো জিজ্ঞাস করলে ফ্যালফ্যাল কইরা নিরুপায় হইয়া পড়ি; তারপরও শীতের রৌদের মতো মোলায়েম মুখ মনে পড়ে, বাবার ভাঙা স্কুটির মতো পিছন থেকে তাকিয়ে দেখি হারিয়ে যাচ্ছো দূর।
2023-03-25