কবিতা তামসী
কবি বিবেক সিং
সময় ১৮ই ফেব্রুয়ারি,২০২৩
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
কবিতার বিষয় রূপক
Review This Poem

ভাঙা আরশিতে মুখ দেখতে চেয়ে
ভীবৎসতা আঁকড়ে ধরে
এই চাঁদনী রাতের আকাশেও
তামস ছড়িয়ে পরে
আমি জড়িয়ে ধরি বিস্ফোরণ
অবুঝ আস্ফালনে
সূক্ষ্ম শরীরে ছড়িয়ে যাই
নির্বাধ অনুরণনে

guest
0 Comments
Newest
Oldest Most Voted