কবিতা খোলা জানালা
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা

খোলা জানালা

স্তব্ধ দুপুরের রৌদ্র মাখা দিনে,
চমকিত সূর্যের আলো-
খেলা করে আমার জানালা পানে।

আমার টেবিলে রাখা
কত গুচ্ছ গুচ্ছ খাতা-
আর পরে থাকা সেই খোলা কলম।

ঘরের কোণে রাখা চেয়ারে,
আমি বসে একলা ঘরেতে-
চাতকের মতো চেয়ে জানালা পানে।

বসন্তের সেই স্তব্ধ দুপুর
চেতনা জাগায়-
আমার উন্মাদিত মনে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments