কবিতা আকুতি
কবি নাহিদ সিদ্দিকী তুর্য
সময় ১৭ সেপ্টেম্বর ২০২১,সন্ধ্যা : ৬:৮
উৎসর্গ প্রাক্তন প্রেমিকা
লিখার স্থান কালকিনি মাদারীপুর
Review This Poem

একটা মন খারাপের বিকেল আসুক,
তোমার শোকে এ মনের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকুক।
একটা বেনামি চিঠি আসুক,
পৃষ্ঠায় পৃষ্ঠায় জুড়ে ভালোবাসার গল্প থাকুক।

একটা মিষ্টি সকাল আসুক,
চায়ের চুমুকটা যেন কবিতার মত হয়ে উঠুক।
একটা জোৎস্না রাত আসুক,
রাতভর জোনাকিরা আলো জড়িয়ে মেতে উঠুক।

একটা ভারি বর্ষার দিন আসুক,
এ মন তোমার সাথে ভিজার বায়না করুক।
একটা শরতের দিন আসুক,
কাশবনে তোমার সাথে ঘুরে বেড়ার সাধ জাগুক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted