| কবিতা | প্রেমের সেকাল একাল |
| কবি | জুনায়েদ বি. রাহমান |
| সময় | ৭ মে, ২০১৮ |
| কবিতার বিষয় | প্রেম |
তোমার ঠোট উপচে ঝরে পড়ছে চাপা খুশির লাবণ্য
আমার আঙ্গুলে অলৌকিক স্বপ্ন তুলি
ড্রিমলাইটের রাত
উন্মুক্ত রঙ-ক্যানভাসে আলতো আলতো করে আঁকছি প্রেমের পেন্ডুলাম
লোমকূপে লবণিয়া জলের ফুটকি…’
ঘুমপোশাকে পাশবালিশে রোজ তোমাকে দেখতে চাইতাম একটাসময়
এখন দেখি জাহান্নম।
‘আমাদের আত্মিকপ্রেম যেনো জাহান্নামের লাকড়ি’