বাংলা কবিতা, ফিরবে তুমি কবিতা, কবি দিপংকর রায় | কবিতা অঞ্চল
কবিতা ফিরবে তুমি
কবি দিপংকর রায়
সময় ১৪ জুলাই, ২০২০ইং
লিখার স্থান সুনামগঞ্জ
Review This Poem

তুমি আমার কাছে এসো তোমার তীব্র একাকীত্বে
শত শত প্রিয়জন পাশে রেখেও যখন,
অন্ধকারের একলা ঘরে মন খারাপ ভীষণ;
তখন আমার কাছেই থেকো ভরসার বৃত্তে।

এখন আমার চরমভাবে কাটছে গ্রহণ কাল
তোমার ভুবনে জ্যোৎস্না আলো,
ভিন্ন মানুষ বাসছে ভালো;
আমার ভালোবাসার গানে কেবল হচ্ছে বেতাল।

তুমি এসো কোন এক বর্ষার বিকেলে
আকাশ ভাঙা মেঘের কান্নায় নিজেকে ভাসিয়ে,
গুমোট বাধা বুকের ভিতর চাপা কষ্ট নিয়ে;
আমার মন বাগানেই তখন হেসো প্রান খুলে।

আমি না হয় প্রহর জমাই আসবে বলে তুমি
বিন্দু বিন্দু কষ্ট নিয়ে তার উপরে বিচ্ছেদ মাখাই,
বেদনার সব ফুল দিয়ে আস্ত নিজেকে সাজাই;
তৈরি খুব হচ্ছি এখন পুড়িয়ে হৃদয়ভূমি।

তুমি তখন এসো তোমার সকল দ্বিধা ফেলে
আশ্রয়হীন হবে যেদিন আপন ভাবা বুকে,
লোভ লালসার হিসাব তোমার যেদিন যাবে চুকে;
একদিন বিশ্বাস ভেঙেছিলে তা আমি যাবো ভুলে।

আমাকে আমি নিজে ভাঙি আবার নিজেই গড়ি
শক্ত এখন অনেক আমি আগের চেয়ে ঢের বেশি,
হবো না বিভ্রান্ত আবার যদি বলো ভালোবাসি;
নিজের উপর বাধ সেধেছি নিয়ন্ত্রণের কড়াকড়ি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted