প্রিয়তমার স্তনভারে মুখ লুকিয়ে পরাজয় মেনে নিই
আমি জানি রাহুগ্রস্ত সভ্যতার পিঠে ভর করেছে সর্বনাশের উপত্যাকা
তবুও আমি হেঁটে যাই বিদীর্ণ মাটির খুব কাছেসম্পূর্ণ

ঘোলাটে একজোড়া চোখ;-
বলছে যেন, ভালোবাসার আদমশুমারি আমিও করেছিলাম!
আমিও সাক্ষী ছিলাম সেই মায়াবী অশ্রুস্নাত মুখের;
বিস্মিত সেই খালি কপাল আমিও পূরণ করেছিলাম এক লালচে টিপে।সম্পূর্ণ

সারিবদ্ধ বিহঙ্গের মতো আকাশে ভেসে বেড়ায় প্রিয়তমার নীল কামিজ-
অমনীল চুম্বন, উরুতে কামুক দাগ!
সমগ্র আকাশে ভর করে সৌরমণ্ডলের স্তব্ধতা।
সম্পূর্ণ

কখন যে সময় গড়িয়ে যায়-কালশশী জীবনের রঙমহল!
কখনোবা একেবারেই রঙহীন।
খঞ্জনীর বাজনা
খোলের চাঁটি
তমাল ঘেরা ছায়াতল
সূর্য উঠা ভোর
স্ফূর্তির আবেগ-
হঠাৎ কখনো কখনো জেগে উঠা ঘুমন্ত ট্রাক্টর!সম্পূর্ণ

তোমার রূপযৌবনে ভাসতে থাকবে আরব সাগরের তেল, এশিয়ার গ্যাস, আফ্রিকার সোনা এবং আমেরিকা ,রাশিয়ার কারখানায় উৎপাদিত রাসয়নিক, হাইড্রোসিল বোমা….
তুমিও হতে পারো তৃতীয় বিশ্বযুদ্ধের অন্যতম উৎসমুখ!সম্পূর্ণ