কবিতা ফাগুন রঙে
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩,রাত ১২.০৬
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

রোজ প্রভাতে ভাবছি আমি
আসবে তুমি ফিরে,
সেই তুমি যে আছো দূরে
স্বপ্ন তোমায় ঘিরে।

ফাগুন এলো পলাশ বনে
মনটা কেমন করে,
শিমুল ঝরা ফুলের বাগে
রয় না মনটা ঘরে।

কোকিলের’ই কুহু তানে
হারায় তোমার মাঝে,
দুই নয়নে চেয়ে থাকি
ফাগুন রঙে সাজে।

হাওয়ায় দোলা লাগছে মনে
ফাগুন এলো বলে,
কৃষ্ণচূড়ার লালছে রঙে
টিপ দিয়ে যায় চলে।

ফাগুন রঙে সাজবো দু’জন
ভালোবাসার রঙে,
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
সাজে নব ঢঙে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted