| কবিতা | মরুমায়া |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | রাত ১১.১৫ |
| উৎসর্গ | ছায়া মানবী |
| লিখার স্থান | Riyadh, Saudi Arabia. |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম, বিরহ |
আমি নিজের ভেতরেই নিজেকে হারিয়ে ফেলি
কখনো মেঘ হয়ে দিগন্তে ভাসি,
কখনো বৃষ্টির ফোঁটায় নীরবে ঝরে পরি।
কখনো রাতের গভীর নীরবতায়
সব অনুভূতি গুটিয়ে রাখি,
কখনো অদৃশ্য এক ছায়া হয়ে
তোমার হৃদয়ের অলিগলিতে নিঃশব্দে হেঁটে বেড়াই।
তুমি টের পাও না,
আমি হারিয়ে যাই বারবার
তোমার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার আশায়।