| কবিতা | নির্বিষ পিয়ে পিয়ে |
| কবি | তন্ময় সাহা |
| কাব্যগ্রন্থ | #তন্ময়_সাহা_কবিতা_সমগ্র |
| সময় | ২৬/০৭/২০২৬ |
| কবিতার বিষয় | জীবনমুখী, মৃত্যু, রূপক |
বিকল্প কোনো চন্দ্রিমা মানে—সেই তো
আলোই!
কৃত্রিম ঝাড়বাতি!
কে কবে চেয়েছে, কবি?
অলীক নয়নে নিবদ্ধ জ্যোতি—
কোন
নয়নের টানে
ভান করে হারি সবই!
কে কবে মরেছে আলাপী ক্ষুধায়,
কে কবে মরেছে পিয়াসি সুধায়—
নির্বিষ পিয়ে পিয়ে!
কিনবো কী দিয়ে
সলজ্জ চোখ—
নূরজাঁহা মায়াবতী?