কবিতা কিউমুলোনিম্বাস
কবি শাকিবুল বাশার
কাব্যগ্রন্থ শ্রেয়া
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

উপেক্ষার কষাঘাতে রক্তাক্ত আবেগ—
জমাটবদ্ধ কালো রক্ত,
ব্যাক্তিত্বের চামড়া দলাপাকি য়ে ঝুলছে ।

জুতোর পেন্সিল সরু ঢিবির চাপ— বুকের বাঁপাশে হৃদপিন্ড ছাউনিতে ,
নিপুণ কৌশলে যন্ত্রণার নীল বিষ প্রয়োগ।
আনন্দ মিছিলের চেয়ে বহু-বহুগুণ বিশাল বেদনা মিছিলে রাজপথ মুখরিত করে ,
অপমানবোধহীনতার হাসির রেখাচিত্র ঠোঁটে ফুটিয়ে ,
বিরহী গানের আতসবাজির শব্দে একদি ন জানাবো— আমরা প্রত্যাখ্যাত,
বেদনা উদযাপনে মত্ত হবো আমরা, আমরা হবো উন্মত্ত।
নি পাতনে সি দ্ধ সব।

আচ্ছা! আমাদে র কাফনে র কাপড় কি সাদা হওয়াই চাই?
আজ খরায় চৌচির হৃদয় জমিনে সারাবেলা কিউমলুলোনিম্বাস হয়ে ভেসে বেড়াতো
যারা—
তাদের লাল বেনারশীর কাফনে দাফিত হবার ইচ্ছে কি স্রষ্টার শানে গোস্তাখি ?
আমাদের লাশটা তাদের বেনারশীতে মুড়িয়ে দাফিত করার আর্জি — পৌঁছে দিবে
কোনো পায়রা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted