| কবিতা | প্রাণের প্রিয়া |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী ২০২৩, বিকেল ৩.৫৮মি. |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | প্রেম |
তুমি আমার জীবন সাথী
আমার দেহের….. প্রাণ,
তোমার সুখের তরে আমি
দিতে পারি…… জান।
তুমি যখন থাকাে পাশে
পাই যে অনেক…. সুখ,
যাও গো তুমি যখন দূরে
পাই যে অনেক…… দুখ।
তুমি আমার আশার আলো
আঁধার হলো….. দূর,
তোমায় পেয়ে জীবন আমার
বাজছে মধূর…… সুর।
তুমি আমার বৃষ্টি স্নাত
প্রথম কদম….. ফুল,
প্রাণের প্রিয়া তোমায় চিনতে
হয়নি কোনো…… ভুল।
তুমি আমার উদাস হাওয়া
বৈশাখ মাসের…… ঝড়,
তোমায় নিয়ে স্বপ্ন সাজায়
বাঁধবো সুখের…….ঘর।।