আজও সন্ধান মেলেনি তোমার জোনাকিদের,
আজও সন্ধ্যা আসেনি খরতাপ রৌদ্রদুপুরের প’রে,
সব জেনেও অপেক্ষায় তুমি এক অলীক মৃন্ময়,
এই তোমায় ঘিরে আমার এক সমুদ্র বিষ্ময়!সম্পূর্ণ

আচ্ছা আজকাল যে সুপুরুষের ঠোঁটে ঠোঁট রেখে
মোমের মতো গলে যাও,
শিখাও ভূ-বিদ্যা- জ্যামিতি এবং
ঠিক কতটুকু নীচে ধরতে হয় ২০৭তম হাড়,বিশেষ অর্গান।
সে কি আবিষ্কার করেছে সেই গোপন তিল, অথবা
ঠিক কতটা উষ্ণতায় ঝড় উঠে তোমার উত্তাল সমুদ্রে-
কতটা দক্ষ নাভিক সে? কতকাল ভেসে থাকে!
কতটা কাঙাল তোমার নোনা জলের?সম্পূর্ণ

তুমি এখন ভয়াবহ ক্লান্ত,
সাহারায় দীর্ঘ সাত যুগ অতিবাহিত করা পথিকের চেয়েও তোমার তৃষ্ণা বেশি।
তোমার চোখে এখন দেখি মাউনা লোয়ার টগবগিয়ে ফুটতে থাকা ম্যাগমা।সম্পূর্ণ

এই-যে তোমার প্রতীক্ষাতে অসুখ আমার খুব
তুমি এলেই ঘুচবে অসুখ দূর হবে সব দুখ
তুমি-ই আমার আঁধার জুড়ে একটুখানি আলো
আমি বাসি; তুমিও আমায় একটু বেসো ভালো।সম্পূর্ণ

অনন্ত, ভুল সুখ, ভুল আভিজাত্য আর ভুল পূর্ণতা
আমায় তাড়া করতে করতে যেদিন দেয়ালে নিয়ে ঠেকাল,
যেদিন দেখলাম আর পথ নেই আমার পথ চলবার,
সেদিনই তার সাথে আমার সম্পর্ক চুকে গেছে।সম্পূর্ণ