আমি চেয়েছি— সব কোলাহল ছেড়ে পৃথিবীর বুকে সন্ন্যাসী হয়ে যেতে,
নষ্ট হয়ে গেছি ভেবে- লোকে বলে ‘নিজের মতো থাকা উচিৎ আমোদ ফুর্তিতে মেতে।’
আমি চাইনি— ধরতে অনাকাঙ্ক্ষিত কোনো পথ,
তবুও চাপিয়ে দেয়া হলো আমার ওপর- ঘুমন্ত শপথ।সম্পূর্ণ

একদিন,
চিঠি পৌঁছানোর জন্য যাকে বাড়তি পাঁচ টাকা দিয়েছিলাম,
সেই হরকরা আজ নিজেই ডাকবাক্স।
পড়ে আছে অযত্নে, অবহেলায়
পাশেই ভাঙাচোরা টিনের খুপরি
ভিতরে মাষ্টার মশাই—
বিঁড়ি ফুঁকছেন..সম্পূর্ণ

দাহ্য শুষ্ক লতা গুল্ম শীতের আগমনে
শীতল হাওয়া ডাকে যেন ক্ষণিক হুতাশনে।
বিদ্যুতের ক্ষুদ্র বর্তনী ছড়ায় স্ফুলিঙ্গ
ভস্মীভূত করে আসবাব মোর নিদ্রারত অঙ্গ।
সম্পূর্ণ