কবিতা ভাবনা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 13 সেপ্টেম্বর, 2023, দুপুর
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা মন
কবিতার বিষয় অন্যান্য, আশা
Review This Poem

ভাবনা কিসের মোর ভাবনা ভাবনা
জাগুক প্রাণে আসুক মনে বিবেক চেতনা।
লাজে প্রাণে মরি মিছে ভয়ে ডরি
কিসের লাগি চাহি অলীক সান্ত্বনা।

অস্থির মন মাঝে স্থিরতার বাণী
চঞ্চল হিয়া মোর না মানে কাহিনি।
উচ্ছল উত্তাল ব্যাকুল হৃদয়
তরঙ্গের আঘাত সহিবে নিশ্চয়।

আঘাতে আঘাতে হারাই অনুভূতি
হৃদয় বোঝে না এ কাহার বিভূতি।
সহসা উড়িয়া আসে ঐ কোন অঞ্চল
ফিরায়ে দিতে চায় হারানো সম্বল।

আনন্দে ভাসিয়াা যাই যাহারে ফিরিয়া পাই
সে আনন্দ আনে ছন্দ দূর করি সকল দ্বন্দ্ব।
প্রাণে প্রাণ হাসে অজানা ত্রাসে
ভেসে চলি আমি কোন্ পরবাসে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted