কবিতা হাওড়া স্টেশন
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 19 সেপ্টেম্বর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা স্টেশন চিত্র
কবিতার বিষয় অন্যান্য

এ স্টেশন তো স্টেশন নয়
যেন এক জন সমুদ্র।
উভয়মুখী প্রবাহে উচ্ছ্বসিত উচ্ছলিত জনধারা।

বহির্মুখী ধারা চিৎকারে কোলাহলে
দ্রুতবেগে নির্গমনের পথে ধায়।
অন্তর্মুখী যাত্রী ধারা ক্ষিপ্র পদে
ছুটিয়া চলেছে প্রায়।

যেই একখানি লোকাল ট্রেন প্লাটফর্মে আসিল
হৈ হৈ রবে মহা কলরবে যাত্রীর দল ছুটিয়া চলিল,
প্রস্থান ফটক পানে।
কে আগে হইবে বাহির স্টেশন হতে
তারই এক বিচিত্র প্রতিযোগিতা ভাসিল দর্শনে।
বহির্মুখী যাত্রীধারা ভেদ করি কোনক্রমে
বসিলাম আমি নিজ ট্রেনে।

প্রতিদিন যে জন গান গেয়ে যায় এই কামরায়
আজ সে কেবল পর্যবেক্ষণ করি চলিয়া যায়।
মনে মনে কিছু একটা হিসাব করিল তায়।
ছুটির দিনে যাত্রী সংখ্যা খুব কম, কামরায়
তাই সাহায্যের আশাও অপ্রতুল প্রায়।
এই কারণেই বোধ হয় আজ আর কারো
গান শোনা যে হল না হল না হায়।

প্রতিদিনের চিত্র খানি পুনরাবৃত্ত হয় জানি
জন কল্লোলে মুখরিত পুরাতন স্টেশন খানি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments