সম্ভাব্য শ্মশান থেকে সংসারে ফিরে
ফের বোবাচরিত্রে অন্তর্ধানে যাই, উপায় নাই
এখানে কেবল মৃত্যুর দৃশ্য নেই, বোবার চরিত্র ভীষণ মিনমিনেসম্পূর্ণ

আমি ঘুমিয়ে আছি….
রোজকার মতোই একটা ঘুমে।
তবে আজ সকালে মা আর
ডাকেনি আমায়,বকেনি আমায়।
পাশের বাড়ির দুধের ঘাটতি থাকা বাচ্চার তীক্ষ্ণ
অসহনীয় কান্নাও আজ আর কানে এলনা।
আজ স্বপ দেখছি শুধু নিজেকে নিয়ে !
সম্পূর্ণ

ও মন ! কেমন করে রবি তুই একলা বিজন ঘরে ।
একদিন রবে না কিছুই যে ।
এই মাটি, এই ধূলি যে লাগবে নে তোর আর চরণের উপরে ।
ও মন ! তুই তো আলো হারা আঁধারের যাত্রী ।
কাঁদিয়া ফিরিবে যে তোর তরে রাত্রী ।সম্পূর্ণ

ইতিহাসের নীল অধ্যায়গুলো উল্টেপাল্টে দেখুন- সক্রেটিস
থেকে
চে গুয়েভারা,
চে গুয়েভারা
থেকে
আইনাল…..

প্রতিটি বিপ্লব জেগে উঠে
লাশের মিছিল থেকে।সম্পূর্ণ

বুট পালিশঅলাকে আলিঙ্গন করিনি
বেশ্যাকে মা সম্বোধন করিনি
শস্যকে বলিনি দরিদ্রের হও
প্রেম তুমি শুধু কুমারীর নও
আরও আরও আরও…
একবার দাঁড়াও যম ।সম্পূর্ণ