আমি অবুঝ মানব সারাজীবনই করেছি ভূল
স্বভাবে স্বজ্ঞানে ও আবেগে; তাই ভূল হতে বাঁচতে শেষ ভূলকেই করব কবুল
তাই এই শেষ রাতে স্বপ্নগুলো ছিঁড়ছি অবিরত
নিচ্ছি বিদায় তুমি তোমার তাদের থেকে,
কিছু ঋণ রেখে গেলাম সবার তরে, মনে রেখো এই অবুঝ চণ্ডালকে
মনে থাকাই যে আসল বাঁচা এ অধমের কাছে।সম্পূর্ণ

যেন কোনো অন্ধ কানাগলির বুক চিরে
ছুটছি তো ছুটছিই, ছুটছি অকাতরে
কিসের উদ্যমে কিংবা অতঙ্কে ছুটছি ?
কিসের খোঁজে নিরবচ্ছিন্ন হাতরাচ্ছি ?
উফ্…, কী ভীষণ অস্বস্তিকর এই অজ্ঞতা
কী ভীষণ নির্মম এই বুদ্ধিবৃত্তিশুন্যতাসম্পূর্ণ

এ যেন অসীম এক পথ, জীবনের শেষ কই
কত যুদ্ধের পর ঘুম হবে অসীমের
কত দিন, আর কত কাল
অভিনয় করে যাই হাজার ভীরে
যেন এক সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা আজ একা
অপেক্ষায় অসীম ঘুমের।সম্পূর্ণ

অথচ এই শহরটাই দাঙ্গা ছড়ানোর আগে ছিল এত মানবিক
পথ খুঁজে নিতজার তার মুখে পথ হারানো পথক্লান্ত পথিক
দু-দন্ড আশ্রয় পেত,পেত জল,ক্ষুধার খাবার যার তার কাছে
আজ দাঙ্গাতে সবাই সবার থেকে এক আলোকবর্ষ দূরে সরেছে সম্পূর্ণ

একদল নাফারমানের নারকীয় নৃত্য দেখেছিল সে রাত,
তবে ব্যাকগ্রাউন্ডে তবলা কিংবা ড্রামে বাজনা ছিল না,
ছিল মেশিনগানের হুঙ্কার, ট্যাংকের গর্জন, আর কতগুলা হতভাগার বৃথা আর্তনাদ।সম্পূর্ণ

জ্বলন্ত ঋতু আঙ্গুলের ঘ্রাণ
চোট খাওয়া ফুলের সুবাস রাজ্য আক্রমণ
উষ্ণপ্রহার সর্বনাশ
আয়োজন নয় মৃত্যুর নেপথ্যে নাচি।
কাগজের পিপাসা যুদ্ধ
ঠিকানাহীন কয়েকটি হলুদ পাখির ডানা ভাঙা ঢেউ
সবই ভবিতব্য পিরামিড স্তূপ
স্পর্ধার বিপরীতে কাজ করে।
সম্পূর্ণ