কবিতা ঘুম
কবি শুভ দাস
কাব্যগ্রন্থ ইতি সূর্যমুখী
উৎসর্গ সূর্যমুখী কে দিলাম
লিখার স্থান ছোট্ট শহর হেলেঞ্চা
সম্পৃক্ততা মৃত্যু, অকাল মৃত্যু, বিচ্ছেদ,ঘুম
কবিতার বিষয় মৃত্যু

আমি ঘুমিয়ে আছি....
রোজকার মতোই একটা ঘুমে।
তবে আজ সকালে মা আর
ডাকেনি আমায়,বকেনি আমায়।
পাশের বাড়ির দুধের ঘাটতি থাকা বাচ্চার তীক্ষ্ণ
অসহনীয় কান্নাও আজ আর কানে এলনা।
আজ স্বপ দেখছি শুধু নিজেকে নিয়ে !

হয়তো মা ডেকেছিল!
শিশুটিও হয়ত কেঁদেছিল!
নয়ত আমার ঘুম অন্যদিনের মতো স্বাভিক ছিল না;
হয়তো এটা ছিলো একটা মায়াকাঁটা ঘুম।
মাঝরাতে, যে মানুষটির অপ্রিয় হয়েছিলাম;
তার কাছেও প্রিয় হবার ঘুম!
শান্ত_শীতল_স্থায়ী_দাবিহীন এক ক্ষমাময় ঘুম,
যার জন্য বারে বারে আমি,তুমি,সবাই
রোজ জেগেছি ,সেই ঘুম!

guest
0 Comments
Newest
Oldest Most Voted