একটা নিরুদ্দেশ যাত্রা –
কোন সমুদ্র,
পাহাড়,
বা গহীন ঝরনায়,
একাকী, নিভৃতে।
আমি আর পুরো পৃথিবী –
কোন পিছুটান নেই
কোন কাঁটাতার নেই,
অনন্ত দিগন্তে
ছুটি আমি
ছুটেই চলি
হারিয়ে যাই।সম্পূর্ণ

বাংলা কবিতা, বার্ড সুইসাইড জোন কবিতা, কবি %customfield(cpoet_name)% | কবিতা অঞ্চল

আজকাল ভোর হলেই পাখিদের সংসার প্রারম্ভের রেশ ছুঁয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করে
শুনেছি সেপ্টেম্বরের বিষাদে আত্মহত্যা করে পাখিরাও।
ডানায় ক্লান্ত জীবন বয়ে নিয়ে ঝাপিয়ে পড়ে মৃত্যুকূপে,
সেই নীল বিভ্রম তৃপ্তিতে পাখিদের কেমন বোধ হয়
তা আর জানা যায়নিসম্পূর্ণ

এত আয়োজন—
আকাশ ছোঁয়া স্বপ্ন মতো ছিল মেয়েটার কাছে।
আচমকা ঘুম ভেঙে যাওয়ার পর
আধস্বপ্ন মনে থাকার মতোই
অপূর্ণ রয়ে গেলো আয়োজনের সার্থকতা।
জোনাকির জ্বলজ্বল করে জ্বলে ওঠার সাধ
আর পূরণ হলো না!সম্পূর্ণ

উৎকট গন্ধ, বিদ্রুপ হাসি সব আমার আপন
আহা কত, কত দূরে ভাল মানুষের জীবন।
হামেশাই রোদ আসে, বৃষ্টি আসে
করুণা আসে, পয়সাও আসে
কেবল আসে না বন্ধু, পরিবার, স্বজন
তারপর এলো মৃত্যু, নাকি এই জীবন।
সম্পূর্ণ