ভালোবাসার গলি দিয়ে উবে যায় মৃত্যু
প্রতিশোধ নেই রক্তের রেখা
চক্কু কিন্তু ‘শূন্য’—-
মনের মাঝি নৌকা যুদ্ধ: সমুদ্রের জল উহ্য
নিখোঁজ শহর বোঝেনি কেউ
ঘর জুড়ে ব্যঙ্গ।সম্পূর্ণ

এ জীবন নীল ছাই
আকাশের ছায়ার সীমানা পেতে আমি পেরিয়ে যায় হৃদয়ের সীমানা।
তুমি কবিতার বই পড়ো না বোধহয়!
পড়লে তবে জানতে পারতে বিরহ কাকে বলে।
প্রেমিকের বিরহের হিসেব রাখতে নেই,
বিপ্লব আনতে গেলে
বিপ্লবীদের প্রাণের ত্যাগ মায়ার হিসেব জানতে নেই
বিপ্লবীদের হিসেব রাখতে নেই।
সম্পূর্ণ

এই কবিতা চির সত্য
এই বেঁচে থাকা চির সত্য
একদিন মৃত্যু হবে এও চির সত্য জানি
তবুও তোমাকে না বলা কথা চির সত্য হবে কি না জানি না! সত্যের পথ কঠিন!
তুমি পেরিয়ে যাও আমার চোখের স্বপ্নের সীমানাগুলো
আর পেরিয়ে যাও আমার মন।
সম্পূর্ণ