পৃথিবীর পরিচিত্র
অমানিশা ঘোর মেঘের উপরে কালো মেঘ অসহনীয় বজ্রের ক্রন্দন ঝঞ্ঝার অসিত থাবা। ভূমিকম্পের উৎপত্তি আগ্নিগিরিরসম্পূর্ণ
জীবনমুখী কবিতা সমূহ
অমানিশা ঘোর মেঘের উপরে কালো মেঘ অসহনীয় বজ্রের ক্রন্দন ঝঞ্ঝার অসিত থাবা। ভূমিকম্পের উৎপত্তি আগ্নিগিরিরসম্পূর্ণ
একদিন আমি চলে যাব একা এই পৃথিবী থেকে আমার সঙ্গে কেউ যাবে না সেদিন আমারসম্পূর্ণ
কীর্তিমান
মুহাম্মদ শাফায়াত হুসাইন
নশ্বর জগতে সবি অলিক ভেব না
ভবে শ্রেষ্ঠ কীর্তি করে অমরত্ব দান
বৃথা জন্ম,যদি নাহি হও কীর্তিমান
তোমার হতে অবনী করে যে বাসনা।
সবে করো কীর্তি দান,যশের কামনা
জীবের তরে সু কার্যে, শত্রু দেবে মান
সেবা করো সৃষ্টি কর্মে শঁপে দিয়ে জান
দৈন্যে দানে খ্যাতি আশা, সর্বদা করো না।
যশহীন মৃত্যু তুল্য,কীর্তিমান ধন্য
ধরা ধামে ও স্বর্গে সে লভে শান্তি পূণ্য
অন্যথায় পাবে শাস্তি কুকর্মের জন্য ।
হেলায় কার্য নষ্ট না করে কিনো পণ্য
সৃষ্টির সেবায় কর্ম দিয়ে হও মান্য
তবেই যশস্বী হবে,ধরা মাঝে গণ্য। সম্পূর্ণ
অনুরাগী
মুহাম্মদ শাফায়াত হুসাইন
সৃষ্টি হয়ে অন্য সৃষ্টি কে বাসিবে ভালো
সৃষ্টির সেবায় পাবে পরিত্রাণ জানি
তৃষ্ণার্থ সমাজে দাও প্রেম,প্রীতি,পানি
প্রেমহীন মর্তে ভক্তি,স্নেহ দীপ জ্বালো।
প্রেমিকের রক্তে থাকে প্রণয়ের আলো
প্রেমি প্রেম গুপ্ত রেখে নাহি হয় মানি
দেহ মন দিয়ে করে সেবা নয় হানি
চক্ষু জলে ব্যক্ত প্রেম দূর হয় কালো।
প্রীতি ছাড়া স্বার্থপর, নহে অনুরাগী
প্রণয়ী শঁপে জীবন পরের সেবায়
মরেও মরে না প্রেমি হয় কীর্তিমান।
প্রেম প্রীতির জীবন গড়তে বিবাগী
মর্তে মানব অসুখী হতে এটা দায়
স্বর্গে ফল পেতে করো প্রেম ভিক্ষা দান।
শূন্য
মুহাম্মদ শাফায়াত হুসাইন
প্রেমানলে পুড়ে ভস্ম আমি দগ্ধে শূন্য,
মন যে খণ্ড বিখণ্ড ফোঁড়ায় বিদীর্ণ
পায় সর্বহারা দণ্ড দেহ জরাজীর্ণ
ঐ মনের মানুষ কে পাওয়ার জন্য।
হৃদয় চুর্ণ বিচূর্ণ দিদার এ দৈন্য
প্রেমহীন রিক্ত মনে প্রাপ্ত আশা ক্ষীণ
আশাবাদি চেয়ে রয় দিয়ে প্রেম শীর্ণ
হেরিলে জুড়ায় হৃদ হবে মন ধন্য।
শূন্যের যে নাহি রয় বিয়োগের ভয়
ভাগে ক্ষুদ্র হওয়ার নাহি থাকে ডর
গুণ দিয়ে বৃদ্ধি নয়, শূন্যই যে হয়।
গুরু কৃপা দিলে হবে যোগ দয়াময়
নবী দর্পনে দর্শন প্রভু নিরালয়
তবে স্বস্তিময় ধরা মোর মাটি গোর।
১৪-০৫-২৩সম্পূর্ণ
শৈশবের স্মৃতিচারণে মায়ের আদর।
আঠারোতে সেও চলে যায়,
এরপর সবাই হলো পর।
পঁচিশ পর্যন্ত বাঁচলাম তোমার আশায়,
মায়ের কাছে ফিরে যেতে এখন কে আটকায়।
সবশেষে বলছি খোঁজ করোনা আমার কবর।
ফিরে এসেছি মায়ের কাছে, তুমিও এখন পর। সম্পূর্ণ
এ জীবনে আমাদের দুঃখ বেশি সুখ কম। এ জীবনে আমাদের চাওয়া বেশি পাওয়া কম। এসম্পূর্ণ
সব ঠিক হয়ে যাবে একদিন এই উঁচু নীচু ছোট বড় থাকবেনা প্রভেদ কোন নুইয়ে পরবেসম্পূর্ণ
হৃদয়ের ভিতর কয়েকটি বিশ্বযুদ্ধ
হৃদ্যতা নেই শুকনো নদীর মত হাহাকার
কীটপতঙ্গদের বারবাড়ন্ত এগিয়ে
শোষণের নীতি মানুষ চেনে না
আবিষ্কারের সূত্রে পুড়ে যায় অজস্র ঘর
আসামীরা সাধারণ মানুষের চোখের জলে শুদ্ধি লাভ করে।
সত্য কথা বলার সময় ভয় লাগে না মিথ্যা কথা বলার সময় ভয়ে বুক কাঁপে। সত্যসম্পূর্ণ