বিষাদের লিরিক অন্তবিহীন
চারিদিকে অন্ধকারের জয়ধ্বনি
তবু সাদা মনের মানুষেরা
জানায় আলোর বারতা আগমনি।

ঐ পবিত্র মনের মানুষগুলোর সঙ্গে
আমিও সামিল থাকতে চাই
চাই ভুবন জুড়ে আলো ছড়াতে
আমার মনে কোনো কলুষতা নাই।সম্পূর্ণ

যদি কখনো প্রশ্ন করো-
তোমার উপর আর কোনো রাগ আছে কিনা?
তবে বলব-
তোমার জন্য মন খারাপ করে দিন কাটানোর সাথে সাথে,
রাগ গুলোও কাটিয়ে উঠেছি!সম্পূর্ণ

সংশয় সংশয় আর শুধু ভয়
মনজুড়ে শুধু হতাশা আর পরাজয়।

কি জানি কি খেয়ালে বিষাদি
বোঝেনা কেউ মোর ভাষা উদাসি
কূপমন্ডুক দিকে দিকে হায় আঁধারি
দ‌্যাখে না খোলা আকাশ,গলেতে ফাঁসি।

উন্মুক্ত প্রান্তরে তবু মন ভীতু
প্রত‌্যাশা-প্রাপ্তির মিলন ঘটাতে
কল‌্যাণের আহবানে ছুটে চলতে
কতটুকু স্বার্থক মন,ভাবি আপনাতে।

ভয় ভয় মনেতে শুধু দ্বিধা
পৌঁছাবো তো গন্তব‌্যে টপকে সব বাঁধা।

কি জানি কি হয় নাইতো জানা
আল্লাহ মেহেরবান ভরসাতে তার
চলছে জীবন তরী ধীরলয়
বুকেতে প্রত‌্যয় বিজয়ী হবার।সম্পূর্ণ

মানুষের সেবা মানুষের প্রার্থনা
আজ হারিয়ে গিয়েছে
দুনিয়ার সুখে মসগুল সবে
বিবেককে বিদায় দিয়েছে।

আপনার সুখ রচিতে গিয়া
অপরাধকে আপন করেছে
পূন‌্য পথে আগ্রহ নাই কারো
ভালোবাসা ভুলে গিয়েছে।

এই হালচাল ধরা মাঝে
বাংলাদেশ কিম্বা পরদেশে
কোথাও সহমর্মিতা নাই
হেরেছে সবে টাকার কাছে।সম্পূর্ণ

ভাবনার অন্তরালে
———- প্রতাপ মণ্ডল

এক-একদিন চুপ করে থাকতে বড়ো ভালো লাগে
মনের সাথে মনের গোপন অভিসার, কত অন্তর্ঘাত
স্মৃতির পাতায় ডুব, কত জয়-পরাজয়….
ভাবনার অন্তরালে ভাবনারা এসে মাথা তুলে দাঁড়ায়।
ওরা আমায় হাতছানি দিয়ে ডাকে। উপেক্ষা করি সাধ্য কোথায়!
কবেকার সেই ফেলে আসা শৈশব, শৈশব আর কৈশরের সন্ধিক্ষণ
যখন সবে ভাবতে শিখেছে মন, কাউকে চায় একজন!
মাটি ভেজা সোদা গন্ধ, হঠাৎ বাতাসে ফুলের সৌরভ
তারপর, কোনো কিশোরীকে হঠাৎ ভালো লেগে যায় !
নদীর ধারে সাদা কাশফুল, ঘোলাটে জল —
দিগন্ত যেখানে মাটি ছুঁয়েছে, মনে হয় এক ছুট্টে চলে যাই!
সবুজ ধান, উড়ন্ত বকের সারি, জলপিপির ডুব
আমার মনে ওরা ছায়াছবির মতো ভাসে, তখন ইচ্ছে করে খুব;
আমি ওদের আর একবার হাত বাড়িয়ে ছুঁয়ে দিই….
কিন্তু হায়! হাত বাড়িয়ে ছুঁতে গেলেই ওরা মিলিয়ে যায়…
কৈশোর থেকে যৌবনে পা, সবকিছু কেমন যেন রঙিন
উদাসী বাতাস, বেল ফুলের গন্ধ, হঠাৎ বৃষ্টি রিমঝিম
আজ পড়ন্ত বেলায় ফেলে এসেছি সেইসব দিন….
চাঁদের আলো যখন ভিজিয়ে দেয় ধরিত্রীকে,
আমি তখন একলা ছাদে, পিছন ফিরে যেতে বড়ো সাধ জাগে;
মনের সাথে মনের গোপন অভিসার, কত অন্তর্ঘাত–
এক-একদিন চুপ করে থাকতে বড়ো ভালো লাগে…..সম্পূর্ণ