Review This Poem

একদিন আমি চলে যাব একা এই পৃথিবী থেকে
আমার সঙ্গে কেউ যাবে না সেদিন
আমার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন
আমার আদরের প্রিয়াও
কেউ যাবে না সেদিন
এ বড় কঠিন বিধান ভগবানের।
যেতেই যখন হবে তখন কেন এলাম?
ছাড়তেই যখন হবে তখন কেন সম্পর্ক গড়লাম?
উত্তর দাও ভগবান।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/২/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments