হয়তো মানুষ গাছ এভাবেই মেল,
যেমন আকাশে হাসে নীরদের পাশে
আরেকটা ফের এসে হেরে গেলে শেষে
কালের আঘাতে এক হাসি-খুশি সোনালী বিকেল!সম্পূর্ণ

জ্বলন্ত ঋতু আঙ্গুলের ঘ্রাণ
চোট খাওয়া ফুলের সুবাস রাজ্য আক্রমণ
উষ্ণপ্রহার সর্বনাশ
আয়োজন নয় মৃত্যুর নেপথ্যে নাচি।
কাগজের পিপাসা যুদ্ধ
ঠিকানাহীন কয়েকটি হলুদ পাখির ডানা ভাঙা ঢেউ
সবই ভবিতব্য পিরামিড স্তূপ
স্পর্ধার বিপরীতে কাজ করে।
সম্পূর্ণ

একসমুদ্র উদ্রেক প্রচন্ড উন্মাদ নগরী
সরীসৃপের জীবন আমাদের পরজীবী ভুল
ঠিকানা নেই আকাশ মরু সঞ্চালনে
পুরোটা জীবন সমুদ্র স্নানে ব্যস্ত।
এ পৃথিবী সমুদ্র স্বরূপ
সেখানে বেঁচে থাকাই আসল পরিচয়
বাকিরা মৃত প্রাণী বিপর্যস্ত উপাধি
সবচেয়ে ভুল বিলাসীতা জীবন।।সম্পূর্ণ

শত্রুর পদধূলিতে বেড়ে ওঠা জীবন
সভ্যতার অখিল পাথরে বারুদের স্তূপ
যুদ্ধের মানচিত্র গোলাবারুদ রাইফেল হয়ে ফোটে।
গতি হারানো নদীর মতো চলতে চলতে
পরশ পাথরে মানুষে মানুষে মোকাবিলা
পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে।।

সম্পূর্ণ

ভাত তুমি অভিশপ্ত, কারোর কাছে আশীর্বাদ
একটু সহজলভ্য হলে কি হতো তোমার ?

আমার চোখ ভারী হয়ে আসে,
মুঠোয় করে ভাত মুখে নিই, খেতে পারিনা
নোনতা হয়ে গেছে।
হয়তো চোখের স্রোতধারায়।
সম্পূর্ণ

যেখানে শালিক গায় গান
সেখানেই পাই তার প্রাণ
কখনও দেয় না ধরা ধীরে চলে হেঁটে আগে আগে,
ব্যাকুলে দিলেও জোরে ডাক
না থেমে অঙ্গুলি করে তাক
হয়তো নিজেরে আঁকে নীলিমায় ক্ষীণ অনুরাগে!সম্পূর্ণ

আকাশ মিলিয়ে যাবে, না এলেও সাঁঝ
চাঁদ বা সুরুজ শুধু স্ব-স্বভাবে না উঠলে জ্বলি,
কতক হৃদয়ও যায় এভাবেই ক্ষয়ে
ঘোরালো বিষাদ তার শেষে নিলে কেড়ে চোরাগলি!সম্পূর্ণ