| কবিতা | মানুষ চেনা |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | জীবনমুখী |
এই জগতে মানুষ চেনা
বড্ড কঠিন কাজ—
সামনে পেছন একই মানুষ
কথায় ভিন্ন সাজ—।
ইমান আমল দেখায় মাত্র
নেই তো তাদের লাজ—
মুনাফেকি চিহ্ন রূপে
মাথায় পেলে বাজ—।
এমন লোকের অভাব এখন
নাহি দেখি আজ—
ধর্মের বাণী পৌঁছায় জনে
পরতে মাথায় তাজ—।
সমাজ মাঝে এমন মানুষ
সংখ্যা নয়তো কম—
সুযোগ বুঝে বিশ্বাস গড়ে
হয় মানুষের যম—।
মানবতা নেই তো তাদের
মানুষ নামে হয়—
বিশ্বাস ভাঙতে হয়না কাঁপন
মনে জাগায় ভয়—।