বাংলা কবিতা, স্বপ্ন সারথি কবিতা, কবি তিলক দাস | কবিতা অঞ্চল
কবিতা স্বপ্ন সারথি
কবি তিলক দাস
সময় ২ নভেম্বর ২০১৯
লিখার স্থান ঢাকা
Review This Poem

ঐশ্বরিক পৃথিবীর বুকে প্রভাতে উদিত অরুণ,
আলো বিলিয়ে যায় তবু অরুণালো অসমাপ্ত,
তপ্তরোদে জীবন পথিকের ছুটে চলা অবিরত,
দিঘীর জলে হাঁসেদের অস্বস্তি হৃদয়ে প্রশান্তি,
স্বপ্ন সারথির অফুরন্ত স্বপ্নপথে ঘর্মাক্ত শরীর,
চিন্তার নৌকা বেয়ে যাওয়া ফেরীর জীবন,
বৈকালে খোলামাঠে আনন্দে ভরপুর দামাল ছেলেরা,
সন্ধ্যার আগমনী সংগীতে রবির বিদায়ী বার্তা,
নীরব রাত্রির বুকে চন্দ্রিমা উদ্যানে নক্ষত্রমেলা,
মধুর রাতে তারার মুখোপানে জাগ্রত আঁখি,
অঘুমা হৃদয় চন্দ্রবক্ষে স্বপনের প্রকৃত কারিগর,
তবু সফলতার মেলা জীবনের মাঠে অনুপস্থিত,
গভীর ঘুমের সাঁড়াশি অভিযানে ক্লান্ত চক্ষুদ্বয়,
পরাস্ত সৈনিকের মত চোখেরা ঘুমের কারাগারে,
প্রভাতে সূর্যদা জামিনদার বাস্তব জীবনের আদালতে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted