| কবিতা | শ্বেত হরিণ |
| কবি | শুভ দাস |
| কাব্যগ্রন্থ | ইতি সূর্যমুখী |
| সময় | ২৮ শে, জানুয়ারি ২০২৩ ইং |
| উৎসর্গ | শ্বেত হরিণী কে দিলাম |
| লিখার স্থান | ছোট্ট শহর হেলেঞ্চা |
| সম্পৃক্ততা | উড়োচিঠি |
| কবিতার বিষয় | প্রেম |
গর্জন গাছের ন্যায় সুন্দর একটা
শ্বেত হরিণ,
মনে হয় এই কয়েক প্রহরেই পেরিয়ে এসেছে
গোটা কয়েক তপবন।
কেশ যেন মরা নদীর বাহারি বাতাসে খেলা ঢেউ।
কল্পনার মতন চোখের কাজল
যেন ঘোর অমাবস্যা।
চোখ যেন সেই অমার একমাত্র
সঙ্গহীন চাঁদ।
তার স্বভাব শিকারী বাঘের নিঃশব্দ থাবার
ন্যায় কোমল।
সে পাহাড় ভালোবাসে,
ভালোবাসে যৌবনা চাঁদ।
সে শিশু ভালোবাসে,
ভালোবাসে ভরসার কাঁধ।
এমনই এক শ্বেত হরিণ
শিকার করেছ আমায়।
হ্যাঁ,শিকার করেছে
কেবল স্বীকার করেনি।