| কবিতা | ত্রেতা |
| কবি | শুভ দাস |
| কাব্যগ্রন্থ | লক্ষ্মীছাড়া |
| সময় | অক্টোবর,২০২২ ইং |
| উৎসর্গ | স্ব কে দিলাম |
| লিখার স্থান | বনগাঁ |
| সম্পৃক্ততা | তৃষ্ণা,প্রেম,অপেক্ষা,অনুসরণ,বেহায়াপনা |
এবার তোমায় খুঁজে পেলে
নাট্যদলে নাম লেখাবো।
সকাল বিকেল যত্ন করে
তেপান্তরের প্রেম দেখাবো।
আবার তুমি সঙ্গ দিলে
যাত্রাদলের নায়ক হবো।
রোজ আবেগে সং সেজে
ওই পাড়ার মোড়ে সঙ্গ দেবো।
এবার তুমি খেলতে চাইলে
সাপলুডুর ওই সিঁড়ি হবো।
একটা পুটে জিতিয়ে দিয়ে
সব সাপেদের সঙ্গ নেবো।
ধরো আবার তুমি চলে গেলে,
নতুন কোনো গল্প এনে।
কাঁটা তারের বেড়া যেমন
দিগন্তটার ইতি টানে!