কবিতা প্রেমেতে মরণ
কবি সামিয়া আক্তার
4/5 - (1 vote)

হৃদে আজি ব্যথা বলি কারে কথা
অসহায় আজ—মন
রাত জাগা পাখি খুলে রাখি আঁখি
নির্ঘুম কাটে—ক্ষণ।

দিলো কথা মোরে থাকি তারি গোরে
হাতে রেখে দুটি—হাত,
সাথীহারা জন ভেঙে দেয় মন
একাকী কাটে যে—রাত।

মুখ তারি ভাসে চোখ তত হাসে
তুলি আঁকা হয়ে—ছবি,
মনে মনে ভাবি প্রেমে একি দাবি
ছন্দে জড়ায়—কবি।

প্রেমেতে মরণ থাকে যে স্মরণ
কভু নাহি কেউ—ভুলে,
তবু তারে খুঁজি এই পেলো বুঝি
কথা বলি মন—খুলে।

জানি পাবো তারে মন বলে বারে
এই বুঝি এলো—ধারে
সুখছোঁয়া দিয়ে থাকে দূরে গিয়ে
ভুলিতে নাই যে—পারে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted