কবিতা খোকনের বিয়ে
কবি সামিয়া আক্তার
Review This Poem

বিয়ে করতে যাবে খোকন
মাথায় পাগড়ি—পরে,
চার বেয়ারা পালকি কাঁধে
আছে পথটি—ধরে।

মা বলেছে কনের বাড়ি
কথা বলতে—মেপে,
তাই তো খোকন মুখে ধরে
রুমাল আছে—চেপে।

পাড়াপড়শি সবাই মিলে
গান ধরেছে—সুরে,
নতুন বৌয়ের ঘর যে সাজায়
খোকন লজ্জায়—দূরে।

খোকন সোনার বিয়ে খেতে
এলো ময়না—টিয়ে,
ঢোলের তালে বাঘমামা ও
হাজির সঙ্গী—নিয়ে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted