| কবিতা | আত্মশুদ্ধির রোজা |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
পাপের পাল্লা করছি ভারি
এগারো মাস—ধরে,
পাপের মোচন করবো সবে
সহি নিয়ত—করে।
➖>
আত্মশুদ্ধির এইনা মাসটা
তিনটি ভাগে—চলে,
মাগফিরাত আর নাজাত রহমত
পুণ্যের কথা—বলে।
➖>
লোভ লালসার মোহ ছেড়ে
পুণ্যের পথে—আসি,
সঠিক পথে স্বয়ং থেকে
খোদার প্রেমে—ভাসি।
➖>
দ্বীনের পথে চললে তবে
নেকের পাল্লা— ভারি,
উঁচু নিচুর প্রভেদ ভুলে
দাঁড়াই নামাজ—সারি।
➖>
রহমতের রমজান মাসে
আত্মশুদ্ধির—রোজা,
নামাজ সেহরি ইফতারিতে
কমবে পাপের—বোঝা।